সিরাজদীখানে ২২৭ টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র উপকরণ বিতরণ

সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে  এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম,সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা এলাকার কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২২৭জন কৃষককে বিনামূল্যে ২১ রকমের ৩ সিজনের সবজি বীজ, ৬টি ফলের চারা, জৈব সার, ঝাঝড়ি, বীজ রাখার পাত্র,বেড়া তৈরীর নেটসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *