সিরাজদীখানে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী,আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার সন্তোষপাড়া মোড় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা,জেলা আওযামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া,উপজেলা আওয়ামীলগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো.আশ্রাফ আলী, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক,ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো. সুমন মিয়া, চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *