সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষর বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি ঘরসহ পুড়ে গেছে সব মালামাল যার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আলী হোসেনর ছেলে মো. উজ্জ্বল মোড়লের সাথে একই এলাকার মোঃ সিরাজুল ইসলাম মনু,মোঃ তোফাজ্জল,মোঃ সুমন,মোঃ কাইয়ুম আলী ও কাশেম আলীর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে তার বসত ঘরে গত মঙ্গলবার রাতে আগুন লাগিয়ে দিয়েছে মর্মে মোঃ উজ্জল মোড়ল বাদী হয়ে গত শুক্রবার (২২ আগস্ট) রাতে মোঃ সিরাজুল ইসলাম মনু,মোঃ তোফাজ্জল,মোঃ সুমন,মোঃ কাইয়ুম আলী ও কাশেম আলীকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মোঃ উজ্জল মোড়ল জানান, ঘরে ঘুমান্ত অবস্থায় আগুনের টের পেয়ে ঘর থেকে বেড়িয়ে এসে তারা ডাক চিৎকার করেন। পরে এলাকাবাসী এসে তারাসহ অগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, এ অগ্নিকান্ডে ঘড়ে রাখা মালামাল ও ঘড়সহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে সময় শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ সিরাজুল ইসলাম মনু ও মোঃ তোফাজ্জলসহ অন্যদের সাথে মোবাইল ফোনে যোগাযো করার চেষ্টা করে তাদেরকে না পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নী।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর বলেন, শুক্রবার রাতে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
