সিরাজদিখান শুলপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

লতা মন্ডলসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে বার্ষিক ফলাফল, এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল সারে ১০ টায় শুলপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওহাব শেখের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক অনন্ত চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাদীর খান স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন । বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী, শুলপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আমির হোসেন প্রমুখ।।
পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *