সিরাজদিখান ফুরশাইলে ২৪ প্রহর ব্যাপী তারক ব্রক্ষ্ম  মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ   মুন্সিগঞ্জ সিরাজদিখান ফুরশাইলে ২৪ প্রহর ব্যাপী তারক ব্রক্ষ্ম  মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। মালখানগর ইউনিয়নের ফুরশাইল সুবল পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে প্রেম ভক্তি শুদ্ধি বিশ্ব শান্তি মানব কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে গত ৯ নভেম্বর হতে ১৫ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠ এং ১৬ নভেম্ভর ব্রক্ষ মুহূর্ত হতে ১৮ নভেম্বর পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ১৯ নভেম্বর অস্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ নভেম্বর রবিবার অরুনোদয় লীলা কীর্তন সমাপনান্তে নগর সংকীর্তণ,কুঞ্জভোগ ও জলকেলীর মাধ্যমে ২৪ প্রহর ব্যাপী তারক ব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনসহ সকল মাঙ্গলীক অনুষ্ঠান শেষ হয়।

এ বিষয়ে ভক্তপদরেনু কৃপাপ্রার্থী সুবল পোদ্দার বলেন, দ্বাপরযুগের অবতার এবং মানব মুক্তির পথ প্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্য লাভের জন্য স্থানীয় ভক্তদের অনুপ্রেরনায় ১৪তম বর্ষ উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দশটি কীর্তনিয়া দল পালাক্রমে একনাম পরিবেশন করছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম সুধা শ্রবণ ও দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠছে হরি মন্দির প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *