লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধি : মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রীবৃন্দ ও সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা । সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপক পিউস পিরিজ কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, নাট্য সম্পাদক এবায়দুল হক বাদল, শ্রমবিষয়ক সম্পাদক মো. আমির হোসেন,কার্যকরী সদস্য আব্দুর রশিদ রতন, মধ্যপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ফারুক শেখ, ইছাপুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. জুলাস শেখ, কেয়াইন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, কার্যকরী সদস্য মোহাম্মদ নূর হোসেনসহ দলীয় নেতা উপস্থিত ছিলেন। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
