সিরাজদিখান উপজেলা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত আবুবকর সিদ্দিক

সিরাজদিখান প্রতিনিধি ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুবকর সিদ্দিক গণসংযোগ, মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ও পাড়ায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার গোয়ালখালী,শেখরনগর,মরিচা,খারশুর,পাউসার,রাজানগর,সৈয়দপুর বাজারে আনুষ্ঠানিকভাবে গণসংযোগের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময়সহ বাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে গণসংযোগ শুরু করেন। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল সারে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে আলহাজ¦ আবুবকর সিদ্দিক বলেন, আমি যদি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে-দুঃখে সবার পাশে থাকব, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব, যাতে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।

গণসংযোগকালে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন সুরুজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সম্পাদ মোহাম্মদ আলী,রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী মৎসজীবীলীগ সভাপতি মোঃ আফজাল হোসাইন,মাসুম খান শফিউদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। আলহাজ¦ আবুবকর সিদ্দিক উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে পরিচিত মুখ। তিনি ১৯৯১ এর নির্বাচনের আগ মুহূর্ত থেকে ৯৬ এর অসহযোগ আন্দোলনে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব দেন। পরবর্তীতে উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ¦ আবুবকর সিদ্দিক সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *