আরিফ হোসেন: সিরাজদিখান ইছাপুরা বাজার ন্যাশনাল ব্যাংক সংলগ্নে ফাহাদ টেলিকম এন্ড স্টেশনারী ফটোকপি দোকান থেকে নগদ টাকা চুরি হয়েছে। বুধবার সকালে উপজেলার ইছাপুরা বাজারে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মো. হাবিবুর রহমান বলেন প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে টিউবয়েল থেকে পানি নিয়ে আসতে গেলে দোকানের ক্যাশ বাক্সের তালা ভাঙ্গে প্রায় ১ লক্ষ টাকা নিয়ে গেছেন। এ বিষয় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
