আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ মিছিল, মোটর শোভা যাত্রা, পথ সভা করেছে বিএনপি ও ছাত্র-জনতা।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বারবার কারা নির্যাতিত যুবদল নেতা মেহেদী হাসান হীরার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, বিএনপি নেতা আব্দুল হালিম শেখ, মাহবুবুর রহমান স্বপন, আবু সাঈদ হাওলাদার, মোহাম্মদ মাসুম অর রশিদ, হাজী মুসা, হাফেজ মাওলানা ইমরান হোসেন, শেখ আমিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তবারকের বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্ত হয়।
