সিরাজদিখানে ৩২ পিস ইয়াবা ও হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুড়িয়া হেরোইন এবং ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মহোদয়ের দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জনাব মো. আলাউদ্দিন এর তত্ত্বাবধানে অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানার এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় এএসআই (নিঃ)শফিকুল ও পুলিশের একটি দল উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন, জসিম (৩২), পিতা- মজিদ ভূইয়া, গ্রামের বাড়ি বড় পাউলদিয়া, উপজেলা সিরাজদিখান, জেলা মুন্সীগঞ্জ। তার বিরুদ্ধে ৬ মাসের জিআর সাজা পরোয়ানাও ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সোহানের মুদি দোকানের সামনে ইটের রাস্তার ওপর কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জসিমকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।

আটক জসিমের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে একটি নীল জিপার ব্যাগে রাখা ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সাদা পলিথিনে মোড়ানো প্রায় ০.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৭৫০ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *