সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সড়কে গর্ত। দিন যত যাচ্ছে গর্তটি বড় হচ্ছে অবিরাম বৃষ্টিতে ছোট্ট গর্তটি এখন ভাঙ্গনে রূপ নিয়েছে। এতে মূল অ্যাপ্রোচ সড়কটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকবছর আগে সড়ক ও জনপদ বিভাগ সেতুটি নির্মাণ করে। নির্মাণের কয়েকদিন পরে বৃষ্টির পানি নেমে এপ্রোচ সড়কে গর্তের সৃষ্টি হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ফলে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির পানির চাপে গর্তটি ভেঙে বড় হয়ে যায়। সে সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার করে দেয় কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বের জায়গাটিতেই আবার দুটি গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটিতে স্থানীয় ব্যবসায়ীরা ময়লা আবর্জনা দিয়ে ভরাট করার চেষ্টা করছেন। এছাড়া লাল পতাকা দিয়ে সতর্ক চিহ্ন দেওয়া হয়েছে।
কয়েকজন জানান, সেতু দিয়ে প্রতিনিয়ত ভারি যানবাহন যাতায়াতের সময় ভাইব্রেশনের ফলে ছোট গর্তটি দিনদিন বড় হচ্ছে। দ্রুত সময়ে সংস্কার করা না গেলে মূল সড়কটি ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকা জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে।
সড়কটির অটোরিকশা চালক জসিম জানান, অনেকদিন ধরেই এখানে গর্ত হয়ে আছে। দিন দিন গর্তটি বড় হচ্ছে। দিনে যেমন তেমন রাতে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করে যাচ্ছি। রাতের বেলা বেশি ঝুঁকি।
ওই সেতু দিয়ে চলাচলকারী যাত্রী আরোহীরা বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচ সড়কের গর্তটির সংস্কারের দাবী জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, নিমতলা সিরাজদিখান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায়।
