সিরাজদিখানে সরকারি কোয়ার্টার থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

লতা মন্ডল- সিরাজদিখান-(মুন্সিগঞ্জ )প্রতিনিধিঃ  মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়াটার থেকে মো. শরিফুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শরিফুল ইসলাম সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের কৃষি উপসহকারী কর্মকর্তার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার কৃষি কর্মকর্তা কোয়াটারে ঘটনাটি ঘটে।

নিহত শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রমের লাল মিয়ার ছেলে। সিরাজদিখানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাহেব শুভ্র জানান, আমি পৌনে ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনা চলে এসে দেখি সে মাছা প্যাচিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে আমি সেখান থেকে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নামিয়ে লাশ থানায় নিয়ে যায়। সিরাজদিখান থানার ওসি এ.কে.এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর জোরে সে আত্মহত্যা করে থাকতে পারে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আয়নানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *