সিরাজদিখানে শেখ হাসিনার জন্মদিন পালিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি|ঃ মুন্সিগঞ্জ সিরাজদিখানে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে । এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সিরাজদিকান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আাহম্মেদ,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারয়ার শেখ আব্দুল করিম,উপজেলা আওযামীলীগ সহ-সভাপতি আওলাদ মৃধা,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আস্রাফ আলী,এস এম সোহরাব,মঈনূল হাসান নাহিদ,মাসুদ লস্কর,মোঃ মহসিন ভ’ইয়া,এড.আবুল কাশেম, হাফেজ ফজলু,হেলেনা ইয়াসমিন,জহিরুল ইসলাম লিটু,সুবীর চক্রবর্তী,আরিয়ান আব্দুল্লাহ অনিক প্রমূখ। আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *