সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল

লতা মন্ডল -সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া, ও তবারক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ১৭জুন দুপুর দেড়টায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ রানা আয়োজনে প্রতি বছরের ন্যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এই দোয়া, ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী।

এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,শ্রীনগর উপজেলা সাবেক চেয়ারম্যান মমিন আলী,কেয়াইন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন,রাজানগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জসিমউদদীন খান খোকন,আব্দুল খালেক সিকদার,আমজাদ হোসেন,আজিজুল হক খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন সহ উপজেলা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *