লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ লৌহজংয়ে টলারডুবি শিশুসহ ৯জন মারা যাওয়া এবং এক শিশু এখনও নিখোজ হওয়ার ঘটনায় যুবলীগ নেতা জাহিদ শিকদার ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুসহ আওয়ামী লীগ নেতাদের জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সিরাজদিখান উপজেলা যুবলীগ আহব্বায়ক মঈনূল হাসান নাহীদ,সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ লস্কর, কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ আশ্রাফ আলী,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবলীগ সাবেক সদস্য সচিব জয়ন্ত ঘোষ ডাঃ দেবব্রত ঘোষ (সমীর) , ইকবাল হোসেন মৃধা, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবুল কাশেম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক শাহ-আরিফ খান,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ.লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, মূলত রাজনৈতিক প্রতিহিংসা বসত ষড়যন্ত্র করে যুবলীগ-ছাত্রলীগ দলীয় নেতাদের আসামি করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা কোনভাবে এই দুর্ঘটনা মামলার সাথে জড়িত নয়। বক্তারা আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে জনপ্রিয় যুবলীগ-ছাত্রলীগ নেতাদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যাচার কখনো মেনে নেবোনা। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শনিবার রাত ৮টার সময় লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে বিপরীত দিক থেকে আসা বালু বাহী বাল্কহেটের ধাক্কায় ইঞ্জিন চালিত ট্রলার ডুব যায় এ সময় শিশুসহ ৯জন মারা যায়ন এবং এক শিশু এখনও নিখোজ রয়েছে।
এ ঘটনায় পরদিন সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ জাহিদ শিকদারকে প্রধান করে এবং সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ২নং আসামী ও অঞ্জাত ২/৩ জনকে আসামী করে নিহতের চাচা রুবেল বেপারী বাদী হয়ে মুন্সিগঞ্জ লৌহজং থানায় একটি মামলা দায়ের করেন।
