সিরাজদিখানে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সিরাজদিখান প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশ পত্রিকা পরিবার ও পাঠক মেলা কর্তৃক আয়োজিত সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফার সঞ্চালনায় বক্তারা বলেন অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ আলতাফ হোসেন, বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা, আব্দুর রহমান রানা, জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান ছাত্র সমাজের রাতুল হাসান শান্ত, বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ, যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি নজরুল ইসলাম, ইছাপুরা ইউপি সদস্য মোহাম্মদ হীরা প্রমুখ।
এছাড়া সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সাংবাদিকবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, রক্তদান সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি সিরাজদিখান প্রেসক্লাব থেকে সড়কের উপজেলা মোড় হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *