সিরাজদিখানে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ অক্টোবর) বিকেলে ৪টায় বালচর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্ব ও মোঃ আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মমিন আলী। দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আওলাদ হোসেন মোল্লা,আলী আনছার মোল্লা,আব্দুল খালেক শিকদার,মহিউদ্দিন আহম্মেদ,জসীম উদ্দিন খোকন,দেলোয়ার হোসেন ভুইয়া,পিযার আলী মোল্লা,মাসুদ ছিদ্দিক পরশ,ইকবাল হোসেনসহ বালুচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘাযু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *