লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ^নাথ মন্ডলকে সভাপতি ও শ্রী সুমন মন্ডলকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিরাজদিখান কমিটির ভার প্রাপ্ত সভাপতি পিউস দীপক পিরজ ,কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এই কমিটি অনুমোদন দিয়েছেন। ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যরা হচ্ছেন- সহ সভাপতি: সুবাষ দাস, প্রচার সম্পাদক রিপন,সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সরকার,হারুন আর রমিদ,মোশারফ তালুকদার,এবাদুল হক বাদল। এ বিষয়ে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পিউস দীপক পিরজ বলেন, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়।
১৯৭৮ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
