এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খান গ্রুপ জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ কাউছারের উপর হামলা করে বলে অভিযোগ উঠছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাসের নিচে এই ঘটনা ঘটে।
যুবদল নেতা কাউছারের স্বজনরা জানায়, নিমতলা স্টান্ড থেকে কলা কলা কিনে কাউছার আন্ডার পাছ দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিখানের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে কাউছারের উপর হামলা করে। তার অবস্থ এখন খুবই আশঙ্কাজনক। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
