এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে থেকে সিরাজদিখান রোড ও রাজানগর রোডের আশপাশের দোকানদার, সাধারন মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে শিকদার মাকের্টের সামনে এসে পথসভা করেন।
পথসভা প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, আমরা আজকে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ২০২৩ সালে তারেক রহমান দেখলেন যে, দেশের রাষ্ট্রকাঠামোর মধ্য কিছু পরিবর্তন করা দরকার। তাই তিনি বিভিন্ন শরিক দলের সাথে আলোচনা করে ৩১ দফার একটি রাষ্ট্র কাঠামো তৈরী করেন। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পরে যে সরকার এসেছে তারা সংস্কারের জন্য যে একটি প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাবে আমাদের এই ৩১ দফারই প্রায় সবগুলো সংস্কার রয়েছে বলেন জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার যদি এই ৩১ দফা সংস্কার অনুসরণ করেন তাহলে এই বাংলাদেশের জন্য একটি সংস্কার সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা আশা করবো এই সংস্কারের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে বাংলাদেশে একটি সুষ্ট নির্বাচন হবে। তাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে তাদের ওয়াদা অনুযায়ী এই ফেব্রুয়ারীতেই তারা নির্বাচন ঘোষণা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান, জগন্নাথ বিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, জেলা যুবদল নেতা লোকমান হোসেন,ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি হিমেল মল্লিক, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সিফাত, শ্রীনগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল,শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়মন, সিরাজদিখান কেবি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের তাসিন বেপারী অরূপ, বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর হোসেন, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাঃ সম্পাদক ইবরান শেখ,যুবনেতা শাহ আলমসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
