সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার বিকাল ৫টায় ইছাপুরা সরকারী মডেল উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নবনির্বাচিত কমিটি এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি সুব্রত রনকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওরাদার,পিউস দিপক প্রিজ,শফিকুল ইসরাম তরুণ,বিপ্লব সরকার,মোঃ সুফিয়ান মিয়া মোঃ মোশারফ হোসেন তালুকদার,আঃ জলিল শেখ,সাধন চন্দ্র দাস, প্রিন্স ঘরজা,এবায়দুল হক বাদল,মিনারা বেগম,শাহনাজ পারভিন কাঞ্চি,শাহিন ভ’ইয়া,মোঃ মহসিন রেজা,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।
পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করানো হয়। এসময় সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
