সিরাজদিখানে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক ফ্রি ক্যাম্প

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকাল ৯টা থেকে উপজেলার পাউসার কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এসময় ডাঃ এ.কে.এম তাইফুল হক, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল, পাউসার কমিউনিটি ক্লিনিক কমিটি সভাপতি ইউপিসদস্য আসলাম হোসেন লিও, কমিউনিটি ক্লিনিকের, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যশোদা রানী পাল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্যামল পৈত, সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী শিকদার, সিনিয়র স্টাফ নার্স মোসাঃ হাবিবুন নেছা, মিডওয়াইফ চাঁদনী আক্তার,সিএইচসিপি লুবনা আক্তার,মেহেদী হাসান,সংগীতা রায়,সুমাইয়া সুলতানা, শেখরনগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ৩০ থেকে ৬০বছর বয়সী নারীরা উপজেলার পাউসার,গোয়ালখালী,খারশুল,মরিচা,লালপুর,গ্রিনগড়,কানাইনগর,কৃষ্ণনগর,শিংগারডাক,ফৈনপুর,শেখরনগর গ্রামের ১৯২ জন নারী বিকাল ৪টা পর্যন্ত জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে ফ্রি সেবা গ্রহণ করতে করেছেন।
চিকিৎসকরা জানান, বুধবার পাউসার কমিউনিটি ক্লিনিকে ১৯২জন মহিলার জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে ৩ জনের পজেটিভ রেজাল্ট ধরা পরেন। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। প্রাথমিক ভাবে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলেও জানান চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *