আরিফুর রহমান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামের ,মার্কাজুল কারিম কওমী মাদরাসার হেফজ্ বিভাগের শিক্ষক হাফেজ রোমান আহমেদ কর্তৃক ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার চেষ্টার করেন । সোমবার রাত ১১ টার দিকে মাদ্রাসাটির অফিস কক্ষের ভিতরে বলাৎকারের এ ঘটনা ঘটে। অভিযুক্ত লম্পট শিক্ষক নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার কাঞ্চনপুর গ্রামের আঃ জাব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ১৯ বছরের রোমান আহম্মেদ গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে নানা প্রলোভন দেখিয়ে ১২ বছরের ছাত্রকে মাদ্রাসার অফিস কক্ষের ভিতরে নিয়ে যায় এবং বলাৎকারের চেষ্টা করে। পরে ওই ছাত্রের বাধায় বলাৎকারে ব্যর্থ হয় লম্পট শিক্ষক রোমান।
মঙ্গলবার দুপুরে ওই ছাত্র চরকমলাপুর গ্রামে তার নিজ বাড়ীতে খাবার খেতে গিয়ে ঘটনটি তার মা বাবার কাছে খুলে বলেন। বিকালে বলাৎকার চেষ্টার শিকার মাদরাসা ছাত্রের পিতা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান।
মাদ্রাসা কতৃপক্ষ স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় সিরাজদিখান থানা পুলিশের হাতে তুলে দেয় তাকে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
