সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মৃত গফুর খানের ছেলে আজিজখানের (৪০) বিরুদ্ধে লিজ নিয়ে আসার কথা বলে জমি দখলের পাঁয়তারার অভিযোগ করেছেন একই ইউনিয়নের বোরহান উদ্দিন আকন্দ(৬৫)। তিনি লতব্দী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি।এ ঘটনায় ভুক্তভোগী বোরহান উদ্দিন আকন্দ বুধবার থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বোরহান উদ্দিন আকন্দ বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ের জের ধরে আজিজ খান আমার পৈত্রিক বাড়ি ও আমার নামে লিজকৃত সরকারি জমি যা আমি ভোগদখলে রয়েছি ওই জায়গা থেকে জোর করে নতুন সীমানা করে পাকা খুঁটি গেথে আমাকে উচ্ছেদের পায়তারা করছে।
গত ১৬ জুলাই আবারও পাকা খুটি গেথে সীমানা দিতে গেলে আমি তাতে বাধা দিতে গেলে আমাকে মার পিট করে নীলাফুলা জখম করে এবং আমার লাশ গুম করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি দেয় আজিজ খান ও তার লোকজন।
অভিযুক্ত আজিজ খান জানান, আমি আমার মামাদের নিকট হতে ১৪ শতাংশ জায়গা ও মর্জিনাদের নিকট হতে ৬ শতাংশ জায়গায় ক্রয় করেছি। আমার কাছে দলিল রয়েছে। আমি ওই সম্পত্তির মালিক। তারা কোন কাগজপত্র দেখাতে পারলে আমি ওই খুটি উঠিয়ে নেবো। আমরা কোন জমি দখল করিনি।
লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ ফজলুল হক বলেন, উভয় পক্ষের কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হলে বিবাদমান বিষয়টি সুরাহা করা হবে।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার এএসআই মোঃ শামছুর রহমান বলেন, বুধুবার পৈত্রিক সম্পত্তি ও ভিপি সম্পত্তি অবৈধভাবে বেদখল করার একটি লিখিত অভিযোগ করেছেন লতব্দী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বোরহানউদ্দিন আকন্দ।
