আরিফুর রহমান,সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিরাজদিখান উপজেলা মোড় থেকে একটি মিছিল বের হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী আন্দোলন সিরাজদিখান থানা সভাপতি মাওলানা ওবায়দুল হক ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোহাম্মদ বিপ্লব হোসেন জসিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল দেওয়ান,সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন বেপারী,বাংলাদেশ মুজাহিদ কমিটির সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক মইনউদ্দিন মাসুদ। ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ আলমগীরসহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,স্বৈরাচারী শাসন থেকে দেশ মুক্তি পেয়েছে ও আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এখন থেকে আমরা কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবো না। সংখ্যালঘুদের উপর কোন ধরনের আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা সকলেই শান্ত থাকবেন।
