আরিফুর রহমান,সিরাজদিখান,(মুন্সিগঞ্জ)প্রতিনিধ: মুন্সিগঞ্জ সিরাজদিখানে উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের উদ্যোগে ও অর্থায়নে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার সময় এ কম্বল বিতরণ করেন। উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের সভাপতি মোঃ শামীম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠন মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোঃ আনিসুর রহমান রিয়াদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহ আলম মোল্লা,বেলজিয়াম প্রবাসী। মোঃ জাকির হোসেন,মালয়েশিয়া প্রবাসী। মোঃ আবু বক্কর মৃধা,ইটালি প্রবাসী।
উপস্থিত ছিলেন উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম তালুকদার, মোঃ আলমগীর শেখ উপদেষ্টা এবং সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড মধ্যপাড়া, মোঃ মিজানুর রহমান তালুকদার সিনিয়র সভাপতি, মোঃ বিল্লাল মৃধা সাংগঠনিক সম্পাদক। হাজী আবু কালাম শেখ কোষাধক্ষ্য। মোহাম্মদ দিপু হোসেন সহ কোষাধক্ষ্য প্রমুখ। এ সময় কম্বল উপহার পেয়ে শীতার্ত ব্যক্তিরা উল্লাস মুখরিত ভাবে ঘরে ফেরেন। সংগঠনের সভাপতি বলেন সামাজিক উন্নয়নমূলক সকল কাজে উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠন সবসময় পাশে থাকবেন।
