এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে তারা উপজেলার দক্ষিণ রাঙ্গা মালিয়া জেলেপাড়া রক্ষা কালী মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ পঞ্চতত্ব মন্দির, তাজপুর শ্রী শ্রী কালী মাতা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরে গিয়ে সনাতন ধর্মের লোকদের সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদি খান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকি, মুন্সীগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিমসহ বিএনপি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে আশ্বস্ত করে বলেন আমরা সিরাজদিখান উপজেলার মানুষ সব সময় অসাম্প্রদায়িকভাবে বসবাস করে আসছি কেউ যদি কোন প্রকাশ হয়রানি করতে চায় তাহলে প্রশাসনের মাধ্যমে তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
