সিরাজদদিখানে মাছ চাষীকে গুলি করে হত্যা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) পতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখানে নাসির শেখ (৪৮)  নামে এক মাছ চাষীকে  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে  উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে । নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের পুত্র এবং পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ীতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে । স্থানীয়রা তাকে দ্রুত ইছাপরা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতলে আনার আগেই সে মারা  গেছে তবে তার গলায় গুলির চিহ্ন রয়েছে । নিহতের স্বজনদের দাবী জমি সংক্রন্ত বিরোধের জেড়ে নাসিরকে গুলি কওে হত্যা করা হয়েছে ।  নিহতের ভাই সেলিম শেখ জানান,জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন(২২)  মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে ।
সিরাজদীখান থানা পুলিশ জানান,জমিসংক্রন্তা বিরোধের জেড়ে এই হত্যা কান্ড ঘটতে পারে বলে ধারনা করা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *