সিনেমার নতুন জুটি তাসকিন ও আঁচল

মাঝখানে বেশ লম্বা সময় ধরে আড়ালে ছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। তবে গেল বছর থেকেই আবারও অভিনয়ে সরব হয়েছেন তিনি। কাজ করছেন সিনেমা ও ওয়েব সিরিজে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি অনলাইনের জন্য নির্মিত ‘কর্পোরেট’ নামের একটি সিনেমায়।

এখানে আঁচলের সঙ্গে আরও দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসিক রহমানকে। তিনিও এ ছবিটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।রোববার ২৫ অক্টোবর বিকেলে আরটিভির কারওয়ান বাজার

অফিসের কনফারেন্স রুমে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে সিনেমাটির ডিরেক্টর ফরিদুল হাসান ও নায়িকা আঁচল আঁখির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।ফেরারি ফরহাদের চিত্রনাট্যের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসকিন রহমান ও আঁচল। শিগগিরিই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে।

ওয়েব ফিল্মটি নিয়ে আঁচল বলেন, ‘ভালো একটি গল্পে কাজ শুরু করতে যাচ্ছি। চরিত্রটাও খুব সুন্দর এখানে। তাসকিনের সঙ্গেও প্রথম কাজ করা হবে এই ফিল্ম দিয়ে। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে। সেইসঙ্গে ছবিটি দর্শকের মন জয় করবে বলেও আমি আশাবাদী।’

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প যত ভালো হবে মূলত সেটি ততো দর্শকপ্রিয়তা পাবে। আন্তর্জাতিক অঙ্গনে এখন ভালো ভালো ওয়েবফিল্ম নির্মাণ হচ্ছে। করোনার এই সময়ে আমি অনেক ওয়েবফিল্ম দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগ হয়েছে। আরটিভি যে ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েবফিল্ম হাতে

নিয়েছে। আশা করি সবগুলো ভালো হবে। ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে। ‘কর্পোরেট’ টিমের জন্য শুভকামনা।’চুক্তি স্বাক্ষর সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *