সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সপ্তাহ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে”মারবো ডেঙ্গু গরবো দেশ সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডের পাশ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল আলম বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিংগাইরে জনসচেতনতা বৃদ্ধির র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর পাদুরভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লাভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করবেন। এতে উপস্থিত ছিলেন,পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব মো.সফিকুল ইসলাম জীবন,যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ও মাহফুজুর রহমান হৃদয়,পৌর যুবদল নেতা আব্দুর রহমান মুন্না,কহিনুর ইসলামসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *