সিংগাইর পৌর নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): আসন্ন সিংগাইর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামে হযরত আলী মাদবরের সভাপতিত্বে পৌরসভা আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আব্দুল খালেক ফকিরের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবু নাঈম মো.বাশার,উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,সাবেক মেয়র মীর মো.শাহজাহান,সাবেক সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো.শাহজাহান,সমাজ সেবক মোতালেব হোসেন,সিরাজ শিকদার,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,মো.সায়েদুল ইসলাম,ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া,১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম,১,২,৩ সংরক্ষিত আসনের কাউন্সিলর পারুল আক্তার,এফ এম রিপন আক্তার,১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আব্দুস সোবহান,আতাল হক,উপজেলা আ’লীগ যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর রহমান,আ’লীগ নেতা মো.আলমগীর হোসেন,সিংগাইর সরকারি ডিগ্রী কলেজের প্রফেসর মো.মোশারফ হোসেন প্রমুখ।বক্তরা বক্তব্যে বলেন-আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ব্য হয়ে কাজ করছে। সবাই এক হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আ’লীগের প্রার্থীকে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন ভোটারদের কাছে। ভোটারও নির্বিঘ্নে নৌকা প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিশেষে সভার সভাপতি মো.হযরত আলী মাদবর ভোটাদের কাছে নৌকা প্রতীকে আবু নাঈম মো.বাশারে পক্ষে ভোট চেয়ে সমাপ্তি ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *