সিংগাইর পৌরসভা পানির পাম্প উদ্বোধন করলেন-মেয়র

সিংগাইর(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ৯নং ওয়ার্ডের কাসিমনগর এলাকায় পানির পাম্প স্থাপন করে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে পানির সেবা নিশ্চিত করলেন- পৌর মেয়র আবু নাঈম মো. বাশার। মঙ্গলবার (২৫ মে) বিকেলে সিংগাইর পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিনের সঞ্চালনায় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শামচুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র আবু নাঈম মো. বাশার বলেন- আমি দ্রুত সময়ের মধ্যে পানির পাম্প স্থাপন করে পানির সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি ও আপনাদের সহযোগীতায় আজ এ পাম্প উদ্বোধন করে প্রায় ১৮০০ পরিবারে বিশুদ্ধ, আয়রন, আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করতে পেরেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি এবং পৌরসভার মেয়র হয়েছি। সবই আপনাদের অবদান। আমি আপনাদের কিছু দিতে এসেছি, আমি নিতে আসিনি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আপনাদের হক আমি নষ্ট করব না। আপনারা আমাকে পরামর্শ ও দিক নির্দেশনা দিবেন।
তিনি আরও বলেন, ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি। কাজগুলি দ্রুত সম্পূর্ন করার চেষ্টা করব। আপনাদের সহযোগীতায় দ্রুততম সময়ের মধ্যে এ পৌরসভার চিত্র পাল্টিয়ে ডিজিটাল পৌরসভায় রূপান্তিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন ও তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.মোখলেছুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সফি মাহমুদ, সচিব মো.তায়েব আলী, কাউন্সিলর মো. সমেজউদ্দিন, কামাল হোসেন, রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আবদুল বাতেন, পাম্প স্থাপনের জমি দাতা মো. মহর আলী, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, রীতা আক্তার, আলেয়া বেগম, কাউন্সিলর মাহফুজ সরকার, রেজাউল করিম টিুটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইঞ্জি. মো.কামরুল হাসানসহ স্থানীয় মুরুব্বিগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।
উল্লেখ্য,পৌরসভার কাসিমনগর ৯নং ওয়ার্ড পানির পাম্পটি র্দীঘদিন ধরে অচলবস্থায় থাকায় পৌর এলাকার আংশিক পরিবার পানির জন্য চরম দুর্ভোগে ছিল। বর্তমান মেয়র দায়িত্বভার গ্রহণ করার পর বিষয়টি আমলে নিয়ে ২ মাসের মাথায় পানির পাম্প স্থাপন করে পানির সেবা নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন বলে স্থানীয়রা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *