সিংগাইর পৌরসভা উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে!

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ঢাকার অদূরে সিংগাইর পৌরসভা। ২০০১ সাল থেকে এ পৌরসভার যাত্রা শুরু। বর্তমানে এটি “দ্বিতীয়” শ্রেণির পৌরসভা। এ পৌরসভায় পূর্বে দৃশ্যমান উন্নয়ন চোঁখে না পড়লেও আওয়ামীলীগ মনোনিত আবু নাঈম মো.বাশার নির্বাচিত হয়ে ২৩ মার্চ ২০২১ ইং দায়িত্ব গ্রহনের পরই পৌরসভার বিভিন্ন পরিবর্তন চোঁখে পরে। এমনকি পৌরবাসীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয় তিনি। তারই ধারাবাহিকতায় এ পৌরসভার উন্নয়নমূলক কাজ চলছে দ্রুতগতিতে। দৃশ্যমান হয়েছে বেশ কিছু প্রকল্প। এর মধ্যে সিংগাইর সরকারি কলেজ থেকে পুরাতন সিনেমা হল রোড সংলগ্ন আরসিসি রাস্তা,সিংগাইর বাজার পূর্ব পাশে আরসিসি রাস্তা, আঙ্গারিয়া মহল্লায় আরসিসি রাস্তা,পৌরসভা পশুর হাট বালি ভরাট,কাঁচা বাজার সংস্কার,ড্রেনেজ নির্মান,নিয়মিত মশা নিধন কার্যক্রম,পানির পাম্প স্থাপন করে সুপেয় পানি নিশ্চিত। এছাড়াও সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সিনেমা হল রোড ও সিংগাইর বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তা সংস্কারের টেন্ডার,গোলড়া রাস্তার ব্রীজ ও রাস্তার কাজ চলমান রয়েছে। জন্মনিবন্ধন,ট্রেড লাইসেন্স,নাগরিক সনদ, ও বিচারকি কার্যক্রম নিশ্চিত করেছেন।
পৌরসভার বাসিন্দা আব্দুল আওয়াল রোমান বলেন,আমার বাসার সামনে থেকে গার্লস স্কুল রোডের ড্রেন র্দীঘদিন অচল ছিলো সেটি বর্তমান মেয়র সংস্কার করে দূর্ভোগ লাগব করেছেন।
পৌরসভার বাসিন্দা মো.শামচুল ইসলাম মাদবর বলেন,বিগত ১ বছরে বর্তমান মেয়রের হস্তক্ষেপে পৌরবাসীর ১১৭টি দায়েরকৃত অভিযোগ নিস্পত্তি করা হয়েছে। পৌরসভায় সেবা নিতে আসা রুবেল মিয়া বলে নাগরিকত্ব সনদ নিতে এসে দ্রুত সময় পেলাম। আমি সন্তুষ্ট।
সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো.বাশার এ প্রতিবেদককে বলেন,বিগত সময়ের চাইতে আমি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহনের পর পৌর সভার জনগনের ভাগ্যে উন্নয়নের জন্য দৃশ্যমান অনেক কাজ করেছি। এমনকি আরো উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্যন্য পৌরসভা চেয়ে আমার এ পৌরসভার জনগনকে পরিস্কার পরিছন্ন একটি পৌরসভা উপহার দিতে পারবো। তিনি আরোও বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম ও পৌরবাসীর সহযোগীতা সিংগাইর পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *