মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): ঈদ-উল-আযহা উপলক্ষে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশু-কিশোরেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে দূর্ঘটনা ঘটিয়ে থাকে। তাই সড়ক দূর্ঘটনা রোধকল্পে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হকের তত্ত্বাবধানে ওসি সফিকুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বেপরোয়া গতির ও রেজিস্ট্রেসনবিহীন ১১টি মোটরসাইকেল আটক করেন থানা পুলিশ। পরে শর্ত সাপেক্ষে মুচলেকা রেখা মোটরসাইকেল চালকদের সর্তক করে ছেড়ে দেন। এ অভিযানকে স্থানীয় অনেকে সাধুবাদ জানিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকলে সড়ক দূর্ঘটনা রোধসহ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে স্থানীয়দের অভিমত।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম মোল্ল্যা জানান-সড়ক দূর্ঘটনা রোধকল্পে বেপরোয়া গতির মোটরসাইকেল ও রেজিস্ট্রেসনবিহীন গাড়ী আটক করা হয়েছিল। সবাইকে সর্তকসাপেক্ষে ও মুচলেকা রেখা ছেড়ে দেয়া হয়েছে।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন শুক্রবার সকাল ৬ টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সরকার ঘোষিত আইন-অমান্য করলে আমরা আইনুনাগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সব সময় মাস্ক পরিধান করার পরামর্শ দেন তিনি।
Related