সিংগাইর থানায় সর্ব্বোচ রেকর্ড,মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সিংগাইর প্রতিনিধি : সিংগাইর থানা পুলিশ গত আগস্ট-২০২১ইং মাসে রুজুকৃত মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে সর্ব্বোচ রেকর্ড করেছেন বলে সূত্রে জানা গেছে। ঢাকা রেঞ্জের ডিআইজির দিক নির্দেশনায় মানিকগঞ্জ পুলিশ সুপার(এস.পি)মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো.হাফিজুর রহমান,সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক এর তত্ত্বাবধানে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার অক্লান্ত পরিশ্রমে এক মাসে সর্ব্বোচ মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছেন থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,আগস্ট-২০২১ইং মাসে থানায় নিয়মিত মামলা রুজু হয়-৩২টি,পূর্বের মামলাসহ নিস্পত্তি হয়েছে ৩৬টি,অপমৃত্য মামলা রুজু-৬টি,পূর্বের মামলাসহ নিস্পত্তি ৮টি,গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তির সংখ্যা ৫টি নিস্পত্তি ৪টিসহ সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৪১ জন আসামী গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন। বর্তমানে ৮টি মামলা তদন্তাধীন রয়েছে। যা দ্রুত নিস্পত্তির প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন- এ সাফল্যের পিছনে জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,সিংগাইর সার্কেল স্যারের অবদান রয়েছে।এই ধারাবাহিকতা অব্যহত রেখে সিংগাইর থানার অবস্থান অত্র জেলার মধ্য সাফল্যের শীর্ষে রাখার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *