সিংগাইর থানার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান

মো. রকিবুল হাসান বিশ্বাস : মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম বার এর পক্ষ থেকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার আয়োজনে ৩০ মে সোমবার সন্ধ্যায় থানা চত্বরে মাঠে কলেজ ও উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরু উদ্দিন, বায়রা কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্রশীল, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকসহ থানার সকল অফিসারবৃন্দ। অনুষ্ঠান শেষে আবৃত্তি, নৃত্য, কৌতুক ও গানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *