সিংগাইর চারিগ্রাম বাজার উন্নয়ন করনে বনিক সমিতির সভা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজার বনিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা চারিগ্রাম বাজারের জুয়েলারি মার্কেটে বনিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চারিগ্রাম বাজার জুয়েলারী মালিক সমিতির সভাপতি মো. মানিক হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. রিপন হোসেন।

অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন-চারিগ্রাম ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, সাংবাদিক রকিবুল হাসান বিশ্বাস, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, ইউপি সদস্য নাইমুর রহমান রজ্জব ও আমিনুর রহমান প্রমূখ। এছাড়াও বাজারের দোকানদারগন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় চারিগ্রাম বাজারে পাহাড়াদার জোরদার করাসহ বাজারকে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা ও পরিস্কার পরিছন্ন রাখা প্রসঙ্গে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *