সিংগাইর গোবিন্দল ৭১ তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এতিহ্যবাহী জামিয়া রাশিদিয়া মুসলিমনগর গোবিন্দল মাদরাসা ও এতিমখানায় ৭১ তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপি এ মাহফিল চলবে। মাদরাসার সভাপতি মো. মাহবুবুর রহমান(মিঠু) সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আ:রাজ্জাক পোদ্দারের সার্বিক তত্ত্বাবধানে ওয়াজ করবেন মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান(পীর),প্রিন্সিপাল,দারে আরকাম মাদরাসা টুঙ্গী মাওলানা নজির আহমাদ। বৃহস্পতিবার ২য় দিনে ওয়াজ করবেন,খতিব,সায়েন্স ল্যাবরেটরী জামে মসজিদ মাওলানা মুফতি হাসান জামিল প্রমুখ। এ মাহফিলের পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিশিষ্ট শিল্পপতি,দানবীর ও চেয়ারম্যান সাত্তার গ্রুপ অপ ইন্ডাস্ট্রিজ মতিঝিল আলহাজ্ব এম এ সাত্তার খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *