সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীক পেলেন। সিংগাইর সদর ইউনিয়নে-শেখ জাহিদুল ইসলাম।
বায়রা-বর্তমান চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু।
বলধারা- বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান। চান্দহর-ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন বাদল। চারিগ্রাম-ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান রিপন হোসেন।
জামির্ত্তা-বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম রাজু।
জয়মন্টপ-বর্তমান চেয়ারম্যান ইঞ্জি. শাহাদত হোসেন। জামসা-গাজী কামরুজ্জামান।
সায়েস্তা-বর্তমান চেয়ারম্যান মুসলেম উদ্দিন চোকদার। তালেবপুর-বর্তমান চেয়ারম্যান মো. রমজান আলী ও ধল্লা-ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া।

দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী যাচাই করে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তবে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ চারিগ্রাম ইউনিয়নে নৌকার মাঝি দেওয়ান রিপন হোসেন গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিপক্ষে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করেছেন।  তাকে নৌকার প্রতীক দেয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *