সিংগাইরে ৩ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জামসা ইউনিয়নের দক্ষিণ জামসা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন,মৃত কাশেম আলীর ছেলে জিন্নত আলী (৬০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০)। জানাগেছে, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামসা ইউনিয়নে দক্ষিণ জামসা গ্রামে জিন্নত আলীর বাড়িতে অভিযান চালান। এসময় তাদের ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। মাদক বিক্রির অভিযোগে জিন্নত আলী ও তার স্ত্রী রহিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিনগত রাতেই পুলিশ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন । মঙ্গলবার (২৪ জুন) সকালে গ্রেফতারকৃতদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *