সিংগাইরে ৩৩৩ জরুরি ত্রাণসামগ্রী পঁচে যাওয়ার ঘটনায় ইউএনওকে শোকজ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৩৩৩ জরুরি ত্রাণসামগ্রী পঁচে যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (১২ জুন) দুপুর ২টায় মোবাইল ফোনে জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, মহামারি করোনা কালিন সময়ে দুস্থদের জন্য গত ৩ মে ২১ইং তারিখে ১২১ স্মারকমূলে ৩৩৩ ফোনে খাদ্য সহায়তা দেয়ার জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ আসে। সেই ১ লক্ষ টাকা দিয়ে পণ্যসামগ্রী ক্রয় করে ১০০টি প্যাকেট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে একাধিক দুস্থরা ৩৩৩ তে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাইলে মাত্র ১০ প্যাকেট ত্রাণসামগ্রী দেয়ার পর বাকি ৯০টি প্যাকেট তার গাড়ীর গ্যারেজের পাশে ১টি রুমে রেখে দেন। এসময় ত্রাণসামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ৩৩৩ তে ফোন দিয়ে সহায়তা পাননি অনেকেই অভিযোগ করেন ।

এদিকে ইউএনওর হেফাজতে রাখা ত্রাণসামগ্রীর প্যাকেট থেকে দুর্গন্ধ বের হলে প্যাকেট খুলে দেখা যায় আলু, পেয়াজ পঁচে গেছে বাকি পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বিষয়টি সংবাদ কর্মীরা বিভিন্ন গন্যমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করলে জেলা প্রশাসকের নজরে আসে। সেই সাথে ইউএনওকে শোকজ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন- এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। এবং রোববারের মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *