সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ২০ পুরিয়া হেরোইনসহ চানঁ মিয়া (৪৫) ও শরিফ (৩৬) নামের দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়মন্টপ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার রায়দক্ষিণ গ্রামের মৃত. বছির উদ্দিনের ছেলে চাঁন মিয়া সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত. দুদু মিয়ার ছেলে শরিফ ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁন মিয়া ও শরিফ র্দীঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল । শনিবার দুপুরে হেরোইন বিক্রি করার সময় পুলিশ সংবাদ পেয়ে ওসি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে এসআই মো. মনোহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতে নাতে তাদের আটক করেন।
এ ব্যাপারে এসআই মো. মনোহর আলী বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিদের কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।
