সিংগাইরে স্কুলছাত্রকে মারধর করে টিকটক, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে ১০ শ্রেণীর এক ছাত্রকে মারধরসহ টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর সাভার এবং সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের গান্ধারদিয়া এলাকার আক্তার হোসেনের ছেলে নুরুজ্জামান মাহমুদ (১৬), শাহজাহান মিয়ার ছেলে রবিউল হাসান (১৭), আমজাদ হোসেনের ছেলে তামিম আহমেদ (১৫) ও ফরিদ মিয়ার ছেলে মো.ফারদিন (১৬)।

পুলিশ সূত্রে জানাযায়,গত সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর শিক্ষার্থী গোলাম রাব্বি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে ওৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্য নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম আহমেদ ও মো.ফারদিন তাকে মারধর করে এবং মারধরের ভিডিও ধারন করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। পরে বিষয়টি পুলিশ সুপার গোলাম আজাদ খানের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের শিক্ষার্থীকে মারধরের বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং এঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *