সিংগাইরে সিমেন্ট বাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কাভার্ড ভ্যানের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ধাক্কায় আবির হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে হেমায়েতপুর- সিংগাইর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পৌরসভার ঋষিবাড়ি এলাকায়। নিহত আবির হোসেন (১৭) উপজেলার
খোলাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, মানিকগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম-১১৬৭৩৩) ও ঢাকাগামী একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষকালে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী আবির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনার পরে সিমেন্টবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এদিকে আহত কাভার্ড ভ্যানের ড্রাইভার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান,এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *