সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তানভীরের মা সুফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, এক পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পুত্র সাংবাদিক মো. সাইফুল ইসলাম তানভীর জানান, বেশ কিছুদিন যাবত তার মা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে উন্নতর চিকিৎসার জন্য রাজধানী ঢাকার ধানমন্ডির টোয়েন্টি সেভেন প্লাস হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে সেখানে তিনি মারা যান। বুধবার (৩১ মার্চ) সকাল ১০টায় নামাজে জানাজা শেষে উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া-নয়্পাাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
সুফিয়া বেগমের মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।
