সিংগাইরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সূত্রে জানা যায়,উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভায় ৬২টি পূজা মন্ডপে একযোগ সামাজিক দুরুত্ব বজায় রেখে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে পুলিশ,আনসার বাহিনীর কড়া নিরাপত্তা মধ্য দিয়ে চলছে এ পূজা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তি লাল মন্ডল জানান,এ বছর ৬২ টি পূজামন্ডপে পূজা হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই।আইনশৃংখলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগীতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *