সিংগাইরে র‍‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরনের সময় আটক-৫

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে র‍‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নেয়ার সময় ১ জন রেব সদস্য ও ৪ জন ভুয়া র‍‍্যাব আটক করেছেন স্থানীয় জনতা। পরে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে শনিবার (১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের জামশা বাজার ও গোলাইডাঙ্গা এলাকায়।

আটকৃতরা হলেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার র‍‍্যাব -১ এর শামিমুজামান (৪৪), ফরিদপুর জেলার নগর কান্দা থানার রাধা নগর গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮),  একই এলাকার মেঘচামি গ্রামের সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটখড়িয়া পাটেশ্বর গ্রামের মৃত.দরমান প্রামানিকের ছেলে আমিজউদ্দিন (৫০) ও ড্রাইভার ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জানিব উদ্দিন (৬২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার দোহার থানার ভুড়াখালি বাজার এলাকার স্বর্ন ব্যবসায়ি সুমন তার সহপাঠী ১ জন সাথে নিয়ে সিএনজি যোগে স্বর্ণালংকার বিক্রির উদেশ্য চারিগ্রাম বাজারে রওনা দেন। পথিমধ্যে একটি হায়েচ গাড়ী তাদের গতিরোধ করে র‍‍্যাব পরিচয়ে সিএনজির ড্রাইভারসহ ৩ জনকে হায়েচ গাড়িতে ওঠিয়ে হাত পাঁ বেধে ফেলে। পরে তাদের নিয়ে জামশা বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ীটি জ্যামে পড়লে সুমন সুযোগ বুঝে ভিতর থেকে চিৎকার করলে স্থানীয় জনতা গাড়ীটি ঘিরে ফেলে। এক পর্যায় ভুয়া র‍‍্যাবের কথা স্থানীয়রা জানতে পেরে ৫ জনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেন। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের কাছ থেকে ১টি হায়েচ গাড়ী, র‍‍্যাব লেখা ১টি স্টীকার ও ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। উল্লেখ্য, গত ২৬ মে রবিবার সন্ধ্যায় উপজেলার বাগুর্লী শান্তিপুর ফাঁড়ির অদূরে প্রবাস ফেরৎ মো. ইসমাইল হোসেনের বাড়ি থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারি ৭ জনকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেন। পরের দিন সন্ধ্যায় মুচলেকায় ছাড়া পান বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *