মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): বিশ্বব্যাপী করোনা ভাইরাসের শঙ্কায় স্থবির জনজীবন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মার্চ মাসের মাঝামাঝিতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান,অফিস আদালত,ব্যবসা প্রতিষ্ঠান বন্দ ও জনসাধারণকে ঘরমুখি হওয়ার নির্দেশ দেন সরকার। পর পর ৩ বার ছুটি ঘোষণা করাতে ব্যবসায়ীদের আয়ের পথ হয়ে যায় বন্দ। এতে ব্যবসায়ীরা দোকান ভাড়া,কর্মচারীর বেতন ,বিদ্যুৎ বিল নিয়ে পড়ে বিপাকে ।
এ অবস্থায় সিংগাইর বাজার শহিদ রফিক সড়কের কাজী মার্কেটের ১২টি দোকানের এপ্রিল মাসের ভাড়া প্রায় লক্ষাধিক টাকা মওকুফ করে সিংগাইরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন-কাজী সোহেল রানা। কাজী সোহেল রানা উপজেলা পৌর এলাকার আজিমপুর মহল্লার ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
কাজী সোহেল রানা বলেন-করোনা পরিস্থিতি মোকাবেলায় দোকানপাট সব বন্দ হয়ে যায়। এতে আয়ের পথ না থাকায় ব্যবসায়ীরা পড়ে যায় বিপাকে । তাই মানবিক দিক বিবেচনা করে আমার মার্কেটে ১২টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। তিনি আরও বলেন এ মহামারি র্দূযোগ মুহূর্তে সকল মার্কেট মালিকদের ভাড়াটিয়াদের পাশে থাকার আহবান করছি।
ভাড়াটিয়া মুকুল,বাবুল হোসন,আল-আমিন,সিরাজুল ইসলাম বলেন-প্রায় দেড় মাস যাবৎ দোকানপাট বন্দ।ব্যবসা বাণিজ্য নাই।
কিভাবে ভাড়া দিব খুব চিন্তায় ছিলাম। সেই মুহূর্তে আমাদের মার্কেটের মালিক কাজী সোহেল রানা আমাদের ১ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছে।এতে আমাদের বেশ উপকার হয়েছে। সবারই উচিত ভাড়াটিয়াদের এ মুহূর্তে সহযোগীতা করা।
