মো. রকিবুল হাসান (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মাদকসেবী ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মো. আ্ব্দুল মিয়া (৬৫) নামে এক রিক্সাচালক বাড়ির উঠানে আম গাছের ডালে রশিতে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে এমন অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) দিবাগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এমন ঘটনা ঘটে। থানা পুলিশ শনিবার (২ মে) লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানান, আব্দুলের ছেলে আব্দুল কাদের (২৬) নেশা করতো এবং মাদকদ্রব্য বিক্রি করতো। তবে দৈহিকভাবে সে পঙ্গু এবং অভাবি। নেশার টাকা না পেয়ে কাদের, রিক্সা চালক দরিদ্র বাবা আব্দুলকে মানসিক এবং দৈহিকভাবে মাঝে মধ্যেই নির্যাতন করতো। ঘটনার দিনে মনের দু:খে ঐ রাতেই কোন এক সময় আম গাছের সাথে ফাঁসিতে ঝুলে আব্দুল আত্মহত্যা করার পথ বেঁছে নেয়।
তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, কি কারণে মারা গেছেন তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে কেও মুখ খুলতে চায় না। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, আব্দুল গরীব মানুষ তার ছেলে কাদের পঙ্গু, মেয়ে প্রতিবন্ধী এবং সে নিজেও অনেকটা আধাপাগল। কি কারণে যে আত্মহত্যা করলো তা আমি জানি না। তবে আমি সরকারি এবং ব্যক্তিগত ভাবে তাকে ত্রাণ দিয়েছি।
