সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা:
মানিকগঞ্জ সিংগাইরে মাছ ধরা নিয়ে আপন দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়েছে দুস্কৃতকারিরা ।
ঘটনাটি ঘটেছে, রবিবার (৮ অক্টোবর)
উপজেলার বলধারা ইউনিয়নের বলধারা গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন-ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের দুই ছেলে মো. আলমাছ (৪২) ও মো. আওলাদ হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৪-৫ দিনের বৃষ্টিতে বাড়ির পাশে গোসাই রাজবংশীর মাছের পুকুর বৃষ্টির পানিতে ভরে যায়। এতে ওই পুকুরের সব মাছ ভেসে যায় পাশ্ববর্তী আলমাসের ফসলি জমিতে । ভেসে আসা ওই মাছ গুলো সংগ্রহ করেন জমির মালিক আলমাছ ও আওলাদ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাক-বিতন্ডা হয়। রবিবার সকালে স্থানীয় বলধারা বাজারে দুই ভাই বাজার করতে যায়। মাছ ধরার জেরধরে পূর্বে থেকে উৎপেতে থাকা শিবু ও তার সহযোগি অজ্ঞাত ৪-৫ জন দুস্কৃতকারি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
